১৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মুন্ডুমালা বিশ্বাস পেট্রোল পাম্পের পাশে নবনির্মিত শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মমিনুল ইসলাম মুন, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয়ের উদ্বোধন, নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মুন্ডুমালা বিশ্বাস পেট্রোল পাম্পের পাশে নবনির্মিত শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম (তোতা), সহসভাপতি মো. হারুন, মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (পাখি), সহসাধারণ সম্পাদক মো. গাজীসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে মুন্ডুমালা হাট শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মুন্ডুমালা পৌরসভার মেয়র পদপ্রার্থী তৌহিদুল হক রেজা মাস্টার, হাবিবুর রহমান, দুরুল হোদা ও তুহিন। এ সময় তাঁরা মোটর শ্রমিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মোটর শ্রমিকরা দেশের পরিবহনব্যবস্থার অন্যতম চালিকাশক্তি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ নানা সময় তাঁদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা সমাধানে শ্রমিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। একটি শক্তিশালী ও সুসংগঠিত শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং বিপদে-আপদে পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

তাঁরা আরও বলেন, নবনির্বাচিত জেলা কমিটির নেতৃত্বে শ্রমিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শ্রমিকদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তাঁদের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার মাধ্যমে ইউনিয়নকে আরও শক্তিশালী করতে হবে। মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় মোটর শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মুন্ডুমালা হাট শাখার পক্ষ থেকে নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাঁদের নেতৃত্বে শ্রমিকদের কল্যাণ, অধিকার ও সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে মোটর শ্রমিকদের উপস্থিতি ও সম্মতিক্রমে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. হাবিবুর রহমান (হবু) সভাপতি, মো. মানিরুল ইসলাম ও মো. জামিনুর ইসলাম স্বপন সহসভাপতি এবং মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ   অন্তঃসত্ত্বা মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে ‘মনো দৈহিক’ চিকিৎসা বিষয়ক সেমিনার

কমিটির অন্য সদস্যরা হলেন-সহসাধারণ সম্পাদক মো. মশিউর রহমান ও মো. রাকিব (১), সাংগঠনিক সম্পাদক মো. নাসিম, সহসাংগঠনিক সম্পাদক মো. আশিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. জালাল, সহদপ্তর সম্পাদক মো. মামুন, কোষাধ্যক্ষ মো. শামীম আক্তার, সড়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহসড়ক সম্পাদক মো. মোতালেব ও মো. জুবায়ের, প্রচার সম্পাদক মো. সামিউল হুদা রানা এবং সদস্য মো. শরিফুল ইসলাম, মো. মিজান আলী, মো. শরিফ, মো. রাজু, মো. আলমগীর ও আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মমিনুল ইসলাম মুনসহ স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম রায়হান আলী, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা জিয়া পরিষদ।

নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো এবং মুন্ডুমালা হাট শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST