১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’-এর সিকুয়্যাল আসছে

অনলাইন ডেস্ক : এবারের ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে শাকিব খানের ‘তাণ্ডব’ ও শরিফুল রাজের ‘ইনসাফ’। দুইটি ছবিই ছিল তারকাবহুল। বর্তমান সময়ের জনপ্রিয় প্রায় সকল তারকাদের উপস্থিতিই দেখা মিলেছে এই দুই সিনেমায়।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে। বাণিজ্যিক ছবির সকল মসলাই যেন রয়েছে শাকিবের এই সিনেমায়।

অন্যদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ। ইতোমধ্যেই সিনেমাটি দেখার পর দর্শকের সাড়াও দেখা গেছে বেশ।

এই সিনেমার মূখ্য এক চরিত্রে রয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এখানেই শেষ নয়, সিনেমার একটি অংশে দর্শকদের চমকে দিয়ে হাজির হন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার ক্যামিওতে হলভর্তি দর্শকরাও ফেটে পড়েন উচ্ছ্বাসে।

আরও পড়ুনঃ   নায়িকাদের অস্বস্তিকর অবস্থায় ফেলেন, অভিযোগ নিয়ে মুখ খুললেন বরুণ

ঈদের প্রথম সপ্তাহে এখনও পর্যন্ত প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’। তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এই দুই সিনেমার ঝড় এখানেই শেষ হচ্ছে না। বরং দুইটি ছবিরই সিকুয়্যাল আসছে।

শাকিব খানের তাণ্ডব সিনেমার পরের পর্ব যে তৈরি হতে যাচ্ছে, সেটার ইঙ্গিত সিনেমাতেই দেওয়া আছে। গল্প বলা হয়েছে সেভাবেই। এমনকি সিনেমা শেষ হতেই স্ক্রিনে লেখা ভেসে ওঠে—তাণ্ডব টু লোডিং।

পরিচালক রায়হান রাফীও জানালেন, হলিউড-বলিউডে যেমন নির্দিষ্ট ঘরানার সিনেমা নিয়ে ‘ইউনিভার্স’ তৈরি হয়, তাণ্ডব নিয়েও তেমনই কিছু করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে তার ‘তুফান’ সিনেমার সঙ্গেও কোনো যোগসাজেশ থাকতে পারে।

তবে কবে নাগাদ তাণ্ডব টু আসছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলেননি নির্মাতা। রাফী জানালেন, ‘আমরা সিনেমার শেষে একটা মেসেজ দিয়ে দিয়েছি, তাণ্ডব টু লোডিং। যেহেতু কয়েক দিন হলো মুক্তি পেয়েছে, তাই আমরা ডিরেক্ট স্টেটমেন্ট দিতে চাই না। আর কিছুদিন পর আমরা অফিশিয়ালি বলব। আর যে ইউনিভার্সের কথা আমরা বলছি, সামনে সেটা নিয়ে আরও বিস্তারিত বলব।’

আরও পড়ুনঃ   দ্বিতীয় হানিমুনে কোথায় গেলেন সোনাক্ষী-জাহির

নির্মাতা সঞ্জয় সমদ্দারের ইনসাফও পছন্দ করছেন দর্শক। শরিফুল রাজ ও ফারিণের পাশাপাশি এ সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে ধরা দিয়েছেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। পর্দায় তাদের উপস্থিতি কম হলেও নির্মাতা আশ্বস্ত করেছেন, ইনসাফের দ্বিতীয় পর্বে তাদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘মোশাররফ করিমের মতো একজন অভিনেতাকে পাওয়া আমাদের জন্য আশীর্বাদ। শেষ মুহূর্তে চঞ্চল চৌধুরীর উপস্থিতি দেখে হলে তুমুল করতালি দেখেছি। আমরা ইনসাফ টু নিয়ে বড় পরিকল্পনা করছি। সিনেমায় মোশাররফ, চঞ্চলের যে আলাদা লুক, সেটারও নির্দিষ্ট কারণ আছে। আমরা বড় প্ল্যানে এগোচ্ছি বলেই তাদের আলাদা আলাদা লুকে, আলাদা আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST