২৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন ছয়জন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী এ নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-১ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আজ (সোমবার) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ   যুবদল নেতা হত্যা মামলায় কারাগারে শমসের মবিন

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্পোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ছয় ব্যক্তি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকার।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টা ও পাকিস্তান উপপ্রধানমন্ত্রীর বৈঠক

নিয়োগ পাওয়া প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ’ অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।তথ্যসূত্র : বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

২

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

৩

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৪

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

৫

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

৬

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৭

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৮

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৯

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১০

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১১

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১২

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১৩

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১৫

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৭

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৮

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৯

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST