৩০ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

শুক্রবার জুমার নামাজের আগে কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে তিনি মসজিদটির দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন। এ সময় রাসিক প্রশাসক মসজিদ নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

পরে তিনি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ   বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান, আশঙ্কা পশ্চিমাদের

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান সহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কাজীহাটা নতুন জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার (শাহিন), মসজিদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শরিফুর রহমান, ডা: হাবিবুল্লাহ সরকার, রবিউল আলম, সহ-সভাপতি মোঃ আকবর আলী, মো. সাদিকুল ইসলাম (বাবলু), মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক খন্দকার তাজুল ইসলাম (তাজু), সহ-সাধারণ সম্পাদক মো. হাসান আলী, মো.আব্দুল হামিদ (রতন), কোষাধ্যক্ষ মো. মাহবুব আলম খান, দপ্তর সম্পাদক মো. হাসিবুল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

২

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

৩

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৪

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৬

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

৭

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

৮

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৯

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১০

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১১

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১২

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৩

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১৪

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৫

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১৬

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১৭

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১৮

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST