১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জেলা ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা-সহ গ্রেফতার: ৪

সংবাদ বিজ্ঞপ্তি : আজ ১১ ডিসেম্বর রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকগোচর গ্রামস্থ নুরুর মোড় পাঁকা রাস্তার উপর হতে রাত্র ০২:১০ ঘটিকায় চারজন মাদক কারবারিকে ২০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১. মোঃ মিলন আলী (২২), চারঘাট থানাধীন ফতেপুর গ্রামের মো: মুন্তাজ আলীর পুত্র। ২. মোঃ জমশেদ আলী (৫০) চারঘাট থানাধীন ফতেপুর গ্রামের মৃত তাজ মুহাম্মদের পুত্র। ৩. মোঃ আশিক মিয়া (২০) চারঘাট থানাধীন ফতেপুর গ্রামের মোঃ আব্বাস আলীর পুত্র। ৪. মোঃ রকি ইসলাম (৩২) রাজশাহী জেলার চারঘাট থানাধীন কানজগাড়ি গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স-সহ অদ্য ১১ ডিসেম্বর রাত্র ০১:৪০ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন মালেকার মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একই তারিখ রাত্র রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকগোচর গ্রামস্থ নুরুর মোড় পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

আরও পড়ুনঃ   জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে দুর্গাপুরে প্রচার মিছিল

এমন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স-সহ ১১ ডিসেম্বর রাত্র ০২:১০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে আসামীগন দৌড়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। ১ নং- আসামী মোঃ মিলন আলী’র দেহ তল্লাশি করে তার পরিহিত ফুল প্যান্টের সামনের ডান পাশের পকেট হতে একটি নীল রঙ্গের এয়ারটাইট বিশেষ ধরণের পলিপ্যাকের মধ্যে সাদা পলিথিন দ্বারা মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ২০০ পিচ ইয়াবা-সহ তাকে গ্রেফতার করে। অতঃপর ১ নং আসামীর দেওয়া তথ্য মতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১১ তারিখ ভোর ০৫.১০ টায় অভিযান পরিচালনা করে চারঘাট থানাধীন কানজগাড়ি গ্রামস্থ ০৪ নং-আসামী মোঃ রকি ইসলাম, পিতা-মৃত আক্কাস আলী, সাং-কানজগাড়ি, সর্ব থানা-চারঘাট, জেলা-রাজশাহীর নিজ বাড়ি হতে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন

এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ১। মোঃ মিলন আলী (২২), পিতা-মোঃ মুন্তাজ আলী, ২। মোঃ জমশেদ আলী (৫০), পিতা-মৃত তাজ মুহাম্মদ, ৩। মোঃ আশিক মিয়া (২০), পিতা-মোঃ আব্বাস আলী, সর্ব সাং-ফতেপুর, ৪। মোঃ রকি ইসলাম (৩২), পিতা-মৃত আক্কাস আলী, সাং-কানজগাড়ি, সর্ব থানা- চারঘাট, জেলা-রাজশাহী গনের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST