৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির কাউন্সিল শনিবার, ইসিকে অবহিত করেছে কাদেরবিরোধী অংশ

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞার পর দলটির বিভক্ত অংশ শনিবার (৯ আগস্ট) একটি জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, কাউন্সিল সম্পর্কে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়েছে এবং প্রতিনিধি পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “আমরা আদালতের নির্দেশনা ও পার্টির গঠনতন্ত্র অনুসারে এই কাউন্সিল আহ্বান করেছি। এতে নির্বাচন কমিশনের প্রতিনিধি উপস্থিত থাকার বিষয়েও তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।”

তিনি বলেন, “এই কাউন্সিলের মধ্য দিয়ে জাতীয় পার্টিতে গণতন্ত্র ফিরিয়ে আনার পথে আমরা এগোচ্ছি। বিতর্কিত ধারা বাতিল করে দলকে যৌথ নেতৃত্বে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুনঃ   রাকসুর নেতৃত্বে ছিলেন যারা : প্রথম ভিপি মনিরুজ্জামান সবশেষ রিজভী

উল্লেখ্য, ৩০ জুলাই ঢাকার একটি নিম্ন আদালত জি এম কাদেরকে দলের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে কাদেরবিরোধী অংশ আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে শনিবার জাতীয় কাউন্সিল আহ্বান করে।

আনিসুল ইসলাম বলেন, “এই কাউন্সিল হবে জাতীয় পার্টির জন্য ঐতিহাসিক। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন। আমরা আশা করি এই সম্মেলনের মধ্য দিয়ে দলের দীর্ঘদিনের বিভেদ মিটে যাবে এবং পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের দল নতুন যাত্রা শুরু করবে।”

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কো–চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “দেশের মানুষ পরিবর্তনের যে আশা করছে, জাতীয় পার্টি তা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।”

দলের মহাসচিব মুজিবুল হক লিখিত বক্তব্যে জানান, আদালতের নিষেধাজ্ঞার ফলে পার্টির কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে গঠনতন্ত্রের ২০(২)(খ) ধারা অনুযায়ী সাংগঠনিক উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   জুলাই সনদ আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি: নাহিদ ইসলাম

তিনি আরও বলেন, “৫ আগস্ট সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতভাবে কাউন্সিল আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচন কমিশনের সময়সীমা ও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মুজিবুল হক বলেন, “এটি কেবল ব্যক্তিনির্ভর দল নয়, একটি প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টি এখন নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আবারও সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কো–চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান, শফিকুল ইসলাম, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, সাবেক এমপি নুরুল ইসলাম, জিয়াউল হক মৃধা, এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

৩

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

৪

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৫

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

৬

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৭

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৮

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৯

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

১০

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১২

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১৩

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৪

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১৬

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৭

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৮

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৯

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

২০

Design & Developed by: BD IT HOST