২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জমির বিরোধে ভাতিজার হাতে চাচা খুন: রফিক শেখ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানার বাসাদিয়াড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মোস্তফা শেখকে হত্যা মামলার প্রধান আসামি রফিক শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী ও র‌্যাব-৬, সাতক্ষীরা) যৌথ অভিযানে সোমবার দুপুর ১২.৫৫ মিনিটে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শংকর কাঠি এলাকা থেকে ৪৮ বছর বয়সী রফিক শেখকে ধরা হয়।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে দাদির দেওয়া জুস খেয়ে নাতির মৃত্যু: বিষ মেশানোর অভিযোগ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছে। তিনি বর্তমানে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২১ অক্টোবর ২০২৫ দুপুরে মোস্তফা শেখ মাঠ থেকে বাড়ি ফেরার পথে রফিক শেখসহ পরিবারের অন্যান্য সদস্যরা লোহার হাসুয়া, চাপাতি ও রামদা দিয়ে তাকে হামলা করে গুরুতর আহত করে। পরে মোস্তফা শেখকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   নগরীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এই হত্যাকাণ্ডের পর ঘটনার সাথে যুক্ত আরও ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং: ১৩, চারঘাট থানা, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪ পেনাল কোড)। হত্যার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST