১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চারঘাটে বিএনপির জনসভায় চাঁদ: ‘ভোটের অধিকার ফেরাতে জনগণ প্রস্তুত’

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫ টায় সরদহ ইউনিয়নের ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সরদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। আজকের এই আন্দোলন কেবল নির্বাচনের জন্য নয়, এটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। ভোটের অধিকার ফেরাতে জনগণ প্রস্তুত আছে আমাদের সাথে। চারঘাট-বাঘার মানুষ বহুদিন ধরে অবহেলিত। আমরা ক্ষমতায় এলে জনগণের অধিকার নিশ্চিত করব, উন্নয়নের সুযোগ পৌঁছে দেব প্রতিটি ঘরে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ ও পানীয় জল—সব মৌলিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। আমাদের লক্ষ্য জনগণকে স্বাভাবিকভাবে তাদের অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া, যাতে দেশের উন্নয়ন সব পর্যায়ে ছড়িয়ে পড়ে।”

আরও পড়ুনঃ   দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশে পল্টন হত্যাকান্ডের বিচার দাবি

বিশেষ অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা মামুন বলেন, “বিএনপি গণমানুষের দল। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, মানুষের অধিকারের রাজনীতি করি। জামায়াতের মতো ধর্মভিত্তিক রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার যুগ শেষ। দেশের মানুষ এখন বুঝে গেছে—ধর্মের আড়ালে যারা ক্ষমতা চায়, তারা জনগণের কল্যাণ চায় না। বিএনপি কারও বিরুদ্ধে নয়, বরং সকল দেশপ্রেমিক ও গণতন্ত্রপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ করতে চায়। এ লড়াই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াই।”

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেল আলী ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হাসান মাসউদ, চারঘাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরেফীন কনকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

৩

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

৪

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৬

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

১০

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১১

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১৩

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১৪

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৫

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৬

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৭

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৮

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST