১০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করছে। পরিবারগুলোতে সন্তানকে ডাক্তার, প্রকৌশলী বা সরকারি চাকরিজীবী করার মানসিকতা থাকলেও খেলোয়াড় করার চিন্তা কম থাকে, কিন্তু সরকার অন্যান্য পেশার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক রূপ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে দেশের ৩০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে নিয়মিত সরকারি ক্রীড়া ভাতা প্রদান করছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নওগাঁ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তৃণমূলে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা তুলে ধরে বলেন, নতুন কুঁড়ি’ প্রথম আসরের ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাইকৃত ৪০ জনকে বিকেএসপিতে স্থায়ীভাবে ভর্তি করা হয়েছে, যাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয় আগামী জানুয়ারি থেকে সরকার বহন করবে। এবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে নতুন কুঁড়ি দ্বিতীয় আসরের উদ্বোধন করা হয়েছে, যেখানে প্রায় ৯ লাখ কিশোর ও ৭ লাখ কিশোরীসহ মোট ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছে ।

আরও পড়ুনঃ   পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ক্রীড়াবিদদের কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের বিষয়ে জনপ্রশাসন ও অর্থ বিভাগের অনুমোদন পাওয়া গেছে এবং ক্যাবিনেটে পাসের পর নিয়োগ পরীক্ষা শুরু হবে, যেখানে প্রাক্তন খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে । পাশাপাশি নওগাঁ জেলা স্টেডিয়ামে পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন, গ্যালারি ও ইনডোর সুবিধাসহ আধুনিকায়ন করা হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫১টি জরাজীর্ণ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির অংশ হিসেবে ইতোমধ্যে ৩৭টি জেলা থেকে ৫৫৩টি মাঠের তথ্য পাওয়া গেছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে ১ হাজারটি ইউনিয়নভিত্তিক মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

যুব সমাজকে ডিভাইস ও মাদকমুক্ত রেখে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো স্বৈরাচারী অপশক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ- ১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ- ৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ এনামুল হক।

অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, দর্শক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ শেষে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন তিনি।

উল্লেখ্য যে, নওগাঁ জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১১টি উপজেলা ও পৌরসভাসহ মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলার মুখোমুখি হয় রানীনগর উপজেলা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার, ধ্বংস

১

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

২

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আবারো ফগার স্প্রে কার্যক্রম শুরু

৩

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

৪

পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে মানবিক ভূমিকা রাখছেন ব্যারিস্টার রাজন

৫

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

৬

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

৭

নওগাঁ রাণীনগরে দস্যুতা মামলার প্রধান আসামীসহ আটক ২

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৯

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১০

ঔষধ সরবরাহ বন্ধের প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনারে সহোযোগিতা চাইলেন ফারিয়া নেতৃবৃন্দ

১১

তানোরে ইউএনও নাঈমা খানের নেতৃত্বে সারের বাজারে অভিযান, ৬৩ হাজার টাকা জরিমানা

১২

নগরীর ১৫০ কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

১৩

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৪

নেত্রকোনায় ট্রেনে আগুন

১৫

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

১৬

২০২৭ সালে হজচুক্তি স্বাক্ষরিত, হজযাত্রীর কোটা ৮৩,৫০০ জন

১৭

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

১৮

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST