১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : খুলনার রূপসা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া হিরকের দোকানে বসা অবস্থায় তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত মো. জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে এবং টিএসবি ইউনিয়নে বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন এবং তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।

আরও পড়ুনঃ   সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি স্বর্ণ গায়েব

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাগেরহাট জেলার ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে। হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করে জাকির হোসেনের মাথায় গুলি করে। পরে তারা মোটরসাইকেলযোগে ফকিরহাটের দিকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সন্ত্রাসীরা তার মাথা লক্ষ্য করে গু‌লি করে। গু‌লির পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তা‌কে উপ‌জেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তি‌নি পেশায় একজন ইট বালু ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুনঃ   মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সংবাদ পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST