১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

খাদ্য অধিদপ্তরের ডিলার সমিতির নির্বাচনে সুমন সভাপতি অন্তর সাধারন সম্পাদক

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তরের ডিলার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪নং ওয়ার্ড ডিলার সুমন সরদার এবং সাধারন সম্পাদক হিসেবে নিবার্চিত হয়েছেন ৩নং ওয়ার্ড ডিলার সাব্বির আহমেদ অন্তর।

সুমন সরদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার সভাপতি এবং সাব্বির আহমেদ অন্তর জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের সাবেক সভাপতি, বর্তমানে আহবায়ক কমিটির আহবায়ক, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবং ৩ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক।

আরও পড়ুনঃ   দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার আহ্বান সারজিসের

ডিলার সমিতি নির্বাচন ও সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়ে সুমন সরদার বলেন,“রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টা ওয়ার্ডের ৩০ জন ডিলার মিলে একটি সমিতি গঠন করা হয় সেই সমিতিতে সকল ডিলারদের সম্মতিতে আমাকে সভাপতি নির্বাচিত করে, আমি চেষ্টা করবো ডিলারদের সমস্যা নিরসন ও নগরবাসীর প্রত্যাশা পূরন করতে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এবিষয়ে নির্বাচিত সাধারন সম্পাদক তরুণ ব্যবসায়ী ও ছাত্রনেতা জানান, ৩০ জন ডিলার আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করেছে আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি, এবং নগরবাসীর মাঝে সুন্দর ও সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারি। তিনি সকল ডিলারদের নিকট সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন এবং এই কমিটির সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরও পড়ুনঃ   রাসিকের নবাগত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা

খাদ্য অধিদপ্তর ডিলারদের মাধ্যমে নগরবাসীর মাঝে ন্যায্যদামে খাদ্য সামগ্রী বিক্রি করে। নগরবাসী যেন খাদ্য সামগ্রী সুষ্ঠভাবে পায় সে লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে ডিলার নিয়োগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

২

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৪

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

৫

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৬

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৭

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৮

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৯

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১০

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১১

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১২

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৩

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৪

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৫

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৬

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৭

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৮

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

২০

Design & Developed by: BD IT HOST