৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কিউইদের বিপক্ষে সহজ জয়ে ‘এ’ দলের সিরিজ শুরু

অনলাইন ডেস্ক : ইনজুরির পর এবাদত হোসেনের গায়ে প্রথমবার লাল-সবুজের জার্সি। ঘরোয়া ক্রিকেটে দারুণ সময় পার করার পর জাতীয় দলের রাডারে আবার এনামুল হক বিজয়। সঙ্গে উঠতি মুখ হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কনকে যুক্ত করা। ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের একঝাঁক তারকা নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামলেও আগ্রহের কেন্দ্রে ছিলেন এই তিনজন। প্রথম ম্যাচে তাদের প্রত্যেকেই খানিক স্বস্তি উপহার দিয়েছেন বাংলাদেশের ভক্তদের।

সিলেটে তারুণ্যনির্ভর নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপুটে পারফরম্যান্স আশা করেছিল বাংলাদেশ, ঠিক সেটাই হয়েছে। শুরুতে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে দেড়শ রানের আগেই সফরকারীদের থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাট হাতে বিজয় অঙ্কনদের ব্যাট থেকে এসেছে ৭ উইকেটের সহজ জয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশের বিপক্ষে সুবিধা করতেই পারেনি। পুরো দলের মধ্যে ৫ ব্যাটার ফিরেছেন ডাক মেরে। ওপেনার মারিউ এবং আটে নামা ফক্সক্রফট ছাড়া আর কেউই দুই অংকের ঘরেই যেতে পারেননি। ৮-এ নামা ফক্সক্রফট খেলেছেন ৭২ রানের ইনিংস। সেটাই কিউই তরুণদের স্কোর টেনে নেয় ১৪৭ পর্যন্ত।

বাংলাদেশের হয়ে এদিন ৩টি করে উইকেট পেয়েছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। ২ উইকেট আছে শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের।

আরও পড়ুনঃ   প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত গৌতম আদানি

পরে ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী ছিল বাংলাদেশের। তবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ১২ বলে ২৪ রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ করেন পারভেজ হোসেন ইমন। নাইম শেখ নিজেও থিতু হতে পারেননি। তৃতীয় উইকেটে বিজয়-অঙ্কন জুটির কাছ থেকে আসে ৫৫ রান। এনামুল হক বিজয় ফেরেন ৪৫ রান করে।

এরপর অবশ্য আর উইকেটের পতন হয়নি। নুরুল হাসান সোহানকে নিয়ে ম্যাচ শেষ করেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি অপরাজিত ছিলেন ৪২ রানে। ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন পেসার খালেদ আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST