১৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

মিছিলটি নগরীর সিএনবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় লক্ষ্মীপুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর সিএনবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় লক্ষ্মীপুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল।
সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আক্কাস আলী, মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল হোসেন শুভ, ইফতেখার মোহাম্মদ জিমু, মোহাম্মদ নাঈম ও মো. সিওন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সোহাগ, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শাহিন সাদি, সদস্য সচিব মো. জীবন, রাজশাহী প্যারামেডিকেল ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পালিয়ে থাকা নেতারা সন্ত্রাসীদের ভাড়া করে দেশের বিভিন্ন স্থানে অরাজগতা সৃষ্টি করছে। নেতাকর্মীদের নির্ভয় থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, অনেকেই ঝটিকা মিছিল করে আপা আপা করছেন, কিন্তু আপা দেশে আসলে ছাত্র জনতা হত্যার দায়ে তাকে বিচারের সম্মুখীন হতে হবে।তিনি বলেন হাসির শেখ হাসিনার ফাঁসি এ দেশেই কার্যকর হবে। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST