২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন এর সভাপতিত্বে ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিষ্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোসা. সেলিনা পারভীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জাহিদুর রহিম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলার ৭০টি কেন্দ্র থেকে আগত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (রেকর্ড ও সনদ) মো. মুঞ্জুর রহমান খান।

আরও পড়ুনঃ   লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চুরি

পবিত্র কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগনের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সমাধান দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সিনিয়র সিস্টেম এনালিষ্ট। অনুষ্ঠানের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাঁর কেন্দ্রের আওতাধীন সকল মহাবিদ্যালয়ের সঙ্গে যোগযোগ /সমন্বয় সাধন করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   যশোরে বোমা বিস্ফোরণে আহত বিপ্লবকে ঢাকায় স্থানান্তর

এবার ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার মোট পরীর্ক্ষার্থী সংখ্যা ৪৯০৯৩ জন। এদের মধ্যে ছাত্র ২৭৬৪৭ জন এবং ছাত্রী ২১৪৪৬ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ৭০টি।
অনুষ্ঠানের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

২

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

৩

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

৫

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

৬

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

৯

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

১০

বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

নগরীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই প্রতারক

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৩

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

১৫

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের অবসানে সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৬

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

১৭

বাঘায় কেন্দ্রীয় গোরস্থানে টিকটক, সচেতন মহলে তীব্র ক্ষোভ

১৮

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

১৯

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

২০

Design & Developed by: BD IT HOST