২৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

‘ইরান ভয় পায় না, খামেনি বাঙ্কারে লুকিয়ে নেই’

অনলাইন ডেস্ক : ‌‘‘একের পর এক নিষেধাজ্ঞা আর ক্রমবর্ধমান আক্রমণাত্মক হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের চাপের মুখে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনির নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি কোনও বাঙ্কারে লুকিয়ে নেই।’’ যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতাকে নিশানা করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেছেন ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাঈদ রেজা মোসায়েব মোতলাঘ।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাইয়ে নিযুক্ত ইরানের এই কনসাল জেনারেল বলেন, বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা ইরানে সাম্প্রতিক বিক্ষোভে উসকানি দিয়েছে। নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও ইরান ও ভারত পারস্পরিক সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

ইরানি এই কূটনীতিক বলেন, ‘‘ইরান অভ্যন্তরীণ সংকটে রয়েছে; এমন একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমি বলতে চাই, একটি নির্দিষ্ট মোড় ঘোরানো তারিখ, যেটি আমার বিশ্বাস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বা শুক্রবার পর্যন্ত নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি নমনীয়তা ও আত্মসংযম দেখিয়েছে।’’

তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার থেকে যখন ইরানের বাইরে থাকা তাদের প্রভু ও নিয়ন্ত্রকদের কাছ থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নির্দেশনা পেতে শুরু করে, তখন তারা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয় এবং বড় ও ছোট শহরের বিভিন্ন স্থানে নাশকতা চালায়। এর ফলে আমাদের কিছু নাগরিকের মাঝে ভীতির সঞ্চার ও তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি সরকারি সম্পত্তিও ধ্বংস করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এই সহিংসতায় মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সন্ত্রাসী রয়েছেন।

আরও পড়ুনঃ   ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

মোতলাঘ বলেন, বিক্ষোভে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ ছিল না অথবা খুবই সামান্য ছিল। তবে ইরান সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, অনেক বিক্ষোভকারীকে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো প্রশিক্ষণ দিয়েছে, তাদের প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অথবা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া সংবাদের প্রভাবে তারা প্রভাবিত হয়েছে।

ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ, যার মধ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোও রয়েছে—এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ইরান পুরোপুরি প্রস্তুত।’’

আরও পড়ুনঃ   কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই : পরীমণি

তিনি বলেন, আমাদের দেশ দেখিয়েছে, এখন পর্যন্ত যে কোনও ধরনের আগ্রাসন মোকাবিলার সক্ষমতা তাদের রয়েছে। এর উদাহরণ হলো, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে পরিচালিত অভিযান, অথবা এই সন্ত্রাসী অভিযানের বিরুদ্ধে দেখানো প্রতিরোধ।

তিনি বলেন, পুলিশ ও জনগণের সহায়তায় এই অস্থিরতা দুই দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। একইভাবে, যদি কোনো শক্তি ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে চায়, আমরা আত্মরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত এবং পূর্ণ শক্তিতে তা করব।

খামেনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন অথবা কোনও বাঙ্কারে লুকিয়ে আছেন—এমন অভিযোগের বিষয়ে ইরানের এই কূটনীতিক বলেন, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় সব বৈঠক করছেন।

তিনি বলেন, আমরা কোনও বিদেশি শক্তিকে ভয় পাই না। কিছু মানুষ গুজব ছড়াচ্ছে। আয়াতুল্লাহর নিরাপত্তার জন্য নিরাপত্তাকর্মী থাকা স্বাভাবিক; যেমন অন্য যেকোনও দেশেই হয়। তবে কেউ যেন মনে না করে, তিনি কোনো বাঙ্কার বা আশ্রয়ে লুকিয়ে আছেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST