২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে অস্ত্র সরবরাহে পাল্লা সীমা তুলে নেওয়া ‘অত্যন্ত বিপজ্জনক’: ক্রেমলিন

অনলাইন ডেস্ক : ইউক্রেনকে সরবরাহকৃত অস্ত্রে পাল্লা সীমা তুলে নেওয়ার পশ্চিমাদের সম্ভাব্য সিদ্ধান্তকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। জার্মানি ঘোষণা দিয়েছে, কিয়েভের মিত্ররা অস্ত্র সরবরাহে আর কোনো সীমা আরোপ করছে না।

মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সাংবাদিক আলেক্সান্দার ইউনাশেভকে বলেন, ‘যদি এ ধরনের সিদ্ধান্ত সত্যিই নেওয়া হয়ে থাকে, তবে তা আমাদের রাজনৈতিক (শান্তি) সমাধানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত। এই সিদ্ধান্তগুলো অত্যন্ত বিপজ্জনক, যদি তা সত্যিই গ্রহণ করা হয়ে থাকে।’

আরও পড়ুনঃ   ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প

সাম্প্রতিকভাবে নির্বাচিত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী জার্মানিসহ পশ্চিমা প্রধান মিত্ররা আর অস্ত্রের পাল্লা সীমাবদ্ধ রাখছে না।

তিনি বলেন, ‘ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্রে এখন আর কোনো পাল্লা সীমাবদ্ধতা নেই—না ব্রিটিশদের, না ফরাসিদের, না আমাদের, না আমেরিকানদের।’

পূর্ববর্তী মধ্য-বামপন্থী চ্যান্সেলর ওলাফ শোলৎজের নেতৃত্বাধীন জার্মান সরকার কিয়েভকে শক্তভাবে সমর্থন দিলেও, দূরপাল্লার টাউরাস ক্ষেপণাস্ত্র পাঠাতে দ্বিধা করেছিল, কারণ এতে পারমাণবিক শক্তিধর রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা ছিল।

আরও পড়ুনঃ   পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, নিহত ১৬ সন্ত্রাসী

এর আগে মস্কো হুঁশিয়ারি দিয়েছিল, ইউক্রেন যদি টাউরাস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার পরিবহন অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তা বার্লিনের সরাসরি যুদ্ধ অংশগ্রহণ হিসেবে গণ্য করা হবে।

রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমা দেশগুলোকে সমালোচনা করে আসছে। তাদের দাবি, এসব অস্ত্র ব্যবহার করে কিয়েভ রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST