১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি আরও জানান, যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।

আরও পড়ুনঃ   এমবাপেকে ছাড়াই দল ঘোষণা করল ফ্রান্স

বুধবার (১ অক্টোবর) দুপরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বরিশাল সার্কিট হাউজে পৌঁছে অধ্যাপক আসিফ নজরুল নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

প্রসঙ্গত, সম্প্রতি জিটিও’র ব্রিটিশ-মার্কিন সাংবাদিক মেহদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেয়া হতে পারে’ এমন কথা বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১০

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১১

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১২

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৩

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৪

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৫

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৬

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৭

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৯

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST