১৪ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি), রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আই.এইচ.টির অডিটোরিয়ামে আয়োজিত এ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন আই.এইচ.টি রাজশাহীর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মেজবা-উল-হাসান খান। সভার শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শিক্ষানগরী ও পরিচ্ছন্ন নগরী হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। এই অর্জনকে ধরে রাখতে এবং রাজশাহীকে আরও আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণ ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ইতোমধ্যে অনেকগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের মতো জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ   শার্শার বাহাদুরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

তিনি আরও বলেন, রাজশাহীর ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠের সুযোগ সৃষ্টি, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার চলমান রয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, “আপনারা যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন না। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন এবং নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করুন। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।”

সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, আই.এইচ.টির শিক্ষক রাশিদুল হাসান রাসেল, প্রভাষক মিজানুর রহমান মিলন, শিক্ষক মিনহাজুল ইসলাম, ফার্মাসিস্ট সাইদুর রহমান, আই.এইচ.টি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাবেক ছাত্র ও শিক্ষক আব্দুর রফ চৌধুরী টিপু।

আরও পড়ুনঃ   নগরীতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে সমাবেশ

সভা মঞ্চে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব সহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ঘোষণা:
সভা শেষে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উদযাপন কমিটি ঘোষণা করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

ঘোষিত কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবা-উল-হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, সদস্য সচিব মামুন অর রশিদ এবং যুগ্ম সদস্য সচিব ওয়াসিম কুমার ঘোষ। নবগঠিত কমিটি দ্রুত সময়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন এবং ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST