২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

অমিতাভের শোকে নেশায় নিজেকে শেষ করছিলেন রেখা

অনলাইন ডেস্ক : বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী রেখা। এই দুই তারকার প্রেম ছিল শোবিজাঙ্গনের অন্যতম আলোচিত খবর। সিনেমায় অভিনয় থেকে শুরু, একপর্যায়ে একসঙ্গে সংসার করার স্বপ্নও দেখেন এই জুটি।

যদিও অমিতাভ কখনোই রেখার সঙ্গে প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ খুলেননি। তবে অভিনেত্রীর মুখে একাধিকবার শোনা গেছে, অমিতাভের প্রতি তার ভালোবাসার গল্প। সেসব নিয়ে সংবাদের শিরোনামও কম হয়নি।

শোনা যায়, অমিতাভকে বিয়ে করতে না পারার কষ্টে একটা সময় মদ্যপানে আসক্ত হন রেখা। নিয়মিত ড্রাগসও নিতেন। পুরোপুরি ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী। শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকে।

আরও পড়ুনঃ   সাইফের ওপর হামলা ইস্যুতে সালমান-শাহরুখকে টেনে আনলেন মমতা

রেখার মুখেও শোনা গেছে সেই গল্প। প্রচণ্ড ভালোবেসেছিলেন অমিতাভ বচ্চনকে। যখন এই অভিনেতা আরেক অভিনেত্রীর গলায় মালা দেন, তখন রেখার জীবনে অন্ধকার নেমে এসেছিল। কারণ স্বপ্ন দেখেছিলেন, অমিতাভের সঙ্গে সংসারটা তিনিই করবেন।

দূর্দান্ত এক অভিনয় ক্যারিয়ারের হাতছানি থাকা সত্ত্বেও নিজেকে ক্যামেরার সামনে হাসিমুখে ফ্রেমবন্দি করতে পারছিলেন না রেখা। স্বীকার করেছিলেন, নিজেকে তিলে তিলে শেষ দেওয়ার সিদ্ধান্তেই নিয়েছিলেন।

আরও পড়ুনঃ   ‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

রেখা বলেছিলেন, ঠিক সেই সময় তিনি কীভাবে পরিস্থিতির মুখোমুখি হবেন বুঝতেই পারেননি। যে কারণে আরও অন্ধকারে ডুবে যাচ্ছিলেন। একটা সময় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন। মদ্যপান, ড্রাগসের নেশা কাটিয়ে ওঠেন। ঘুরে দাঁড়ান নিজের জীবন নিয়ে নতুন করে।

তবে আজও নাকি অমিতাভকে ভালোবাসেন রেখা। এমনকি গুঞ্জন আছে, অমিতাভ বচ্চনের নামেই সিঁথিতে সিঁদুর পরেন এই নায়িকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST