২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

হোটেলে নারী পুলিশের সঙ্গে ধরা, ডেপুটি সুপার হয়ে গেলেন কনস্টেবল

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে কৃপা শঙ্কর কানৌজিয়া নামে পুলিশের এক ডেপুটি সুপারিনটেনডেন্টকে কনস্টেবল পদে পদাবনতি দিয়েছে কর্তৃপক্ষ। একটি হোটেলে এক নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরাপড়ার তিন বছর পর তাকে এই শাস্তি দেওয়া হলো।

মূলত পুলিশের অধঃস্তন ওই কর্মীর সঙ্গে বিবাহ-বহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপনের অপরাধেই ডিমোশন হয়েছে পুলিশের এই কর্মকর্তার। রোববার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

তিন বছর আগে পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট কৃপা শঙ্কর কানৌজিয়া এক নারী কনস্টেবলের সঙ্গে হোটেল রুমে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন। এরপরই তার বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্য সরকারের কাছে।

তিনি উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার ছিলেন। তবে পরে শাস্তি হিসাবে তাকে সেখান থেকে সরিয়ে গোরক্ষপুরের ২৬তম প্রভিনশিয়াল আর্মড কনস্টেবলারি ব্যাটেলিয়নের কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও ৪৪ ফিলিস্তিনি

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২০২১ সালের জুলাই মাসে কৃপা শঙ্কর নামের ওই পুলিশ কর্মকর্তা পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার বদলে তিনি কানপুরের একটি হোটেলে যান। সঙ্গে ছিলেন এক নারী কনস্টেবল। হোটেলে ঢুকেই কৃপা শঙ্কর তার নিজের ও অফিসের মোবাইল বন্ধ করে দেন।

এদিকে স্বামীর খোঁজ না পেয়ে ওই সার্কেল অফিসারের স্ত্রী উন্নাওয়ের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। খোঁজ খবর নিয়ে জানা যায়, কানপুরের হোটেলে ঢোকার পরই মোবাইল বন্ধ হয়ে গেছে। বিপদের আশঙ্কা করে সঙ্গে সঙ্গে ওই হোটেলে পৌঁছায় উন্নাও পুলিশ।

কিন্তু কোনও ধরনের বিপদ নয়, বরং আপত্তিজনক অবস্থায় নারী পুলিশ সদস্যের সঙ্গে পাওয়া যায় ওই সার্কেল অফিসারকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও তাদের একসঙ্গে হোটেলে প্রবেশ করতে দেখা যায়, আর এটি পরবর্তী তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে।

আরও পড়ুনঃ   স্ত্রীর নামে কেনা লটারির টিকিটে বাজিমাত বাংলাদেশি প্রবাসীর

মূলত এই ঘটনায় ঘুরে যায় তদন্তের মোড়। ডিউটি থেকে ছুটি নিয়ে নারী কনস্টেবলের সঙ্গে হোটেলে গিয়ে বিবাহ-বহির্ভূত সম্পর্ক করা নিয়ে তদন্ত শুরু হয় ওই কর্মকর্তার বিরুদ্ধে। সরকারের কাছে সেই তদন্তের রিপোর্টও জমা পড়ে।

ভিডিও: ২ পুরুষের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরলেন স্বামী, এরপর যা হল
প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর কৃপা শঙ্করকে কনস্টেবল পদে পদাবনতির সুপারিশ করে সরকার। পরে পুলিশের এডিজি (প্রশাসন) অবিলম্বে এই সিদ্ধান্ত বাস্তবায়নে একটি আদেশ জারি করেন।

আর এতেই নারী পুলিশকে নিয়ে হোটেলে যাওয়ার তিন বছর পরে কৃপা শঙ্করকে পুলিশ কর্মকর্তার পদ থেকে ডিমোশন দিয়ে কনস্টেবল করে দেওয়া হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১০

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১২

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৩

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৪

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৭

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST