২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

১২ বছর পর শিলাজিতের সঙ্গে অসম বয়সী সম্পর্ক স্বস্তিকার

অনলাইন ডেস্ক : স্বস্তিকা মুখোপাধ্যায় কি ফের প্রেমে পড়েছেন? টলিপাড়ার আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছে গুঞ্জন! গায়ক শিলাজিৎ মজুমদারের সঙ্গে স্বস্তিকার বন্ধুত্ব নিয়ে চলছে নানা চর্চা।

তাদের সম্পর্কের সমীকরণ আগেই স্পষ্ট করেছেন শিলাজিৎ। এবার পালা স্বস্তিকার। এক সাক্ষাৎকারে একা থাকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আচমকাই শিলাজিৎ-এর প্রসঙ্গ টানলেন অভিনেত্রী। জানালেন, ১২ বছর পর শিলাজিতের সঙ্গে তার অসম বয়সী সম্পর্ক জমে উঠেছে।

সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের প্রায় শুরুর দিকে শিলাজিতের সঙ্গে তার পরিচয়। স্মৃতি হাতড়ে স্বস্তিকা বলেন, ‘আমার যখন বাইশ-তেইশ বছর সেই সময়ের বন্ধুত্ব। ছোটবেলার ক্রাশ যেমন হয়’।

শিলাজিতের পাড়ায় শুটিং করতে গিয়ে প্রথম আলাপ। ১২ বছরের ব্য়াবধানে দেখা হলেও দুজনের বন্ধুত্বে কোথাও ফাঁক নেই। অভিনেত্রী বলেন, ‘মনে হলো, এই যেন গত পরশুও আড্ডা মেরেছি। যেখানে ঠিক গল্পটা শেষ হয়েছিল সেখান থেকেই যেন আমরা আড্ডাটা শুরু করলাম’।

আরও পড়ুনঃ   যিশুর সাফল্যের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার

স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নতুন নয়। সেসব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী। আজকাল শিলাজিতের গানের আসরে স্বস্তিকার মুখ প্রায়ই দেখা যাচ্ছে। নায়িকার সংযোজন, ‘সমাজ-স্বীকৃত সম্পর্কের বাইরে কোনও সম্পর্ক দেখলেই লোকে নানা কথা বলে। তাতে আমার কিছুই এসে যায় না।’

যুবতী স্বস্তিকাকে প্রভাবিত করেছিল শিলাজিতের কোনো কিছু পরোয়া না করা ব্যক্তিত্ব। লোকের কথায় কিচ্ছু আসে যায় না, এমন মনোভাব শিলাজিতের থেকেই নাকি পেয়েছেন স্বস্তিকা। অভিনেত্রী বলেন, ‘আজ পেছনে ফিরে তাকালে বুঝতে পারি, এই যে লোকের কথায় কিছু আসে যায় না, জাজমেন্টাল না হওয়া– এটার অনেকটাই আমার তার থেকে পাওয়া।’

আরও পড়ুনঃ   সত্যি কি দুধ দিয়ে গোসল করেন, উজ্জ্বল ত্বকের রহস্য বললেন শালিনী

স্বস্তিকার বিশ্বাস আজকের দিনে মানুষ কাউকে ঘৃণা করলে সেটা জোর গলায় বলে, অথচ কারো প্রতি ভালোবাসা বা ভালোলাগা জাহির করতে কুন্ঠাবোধ করে।

প্রসঙ্গত, মাত্র ১৮ বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। সেই সংসার টেকেনি। দুধের শিশু নিয়ে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ ২৪ বছর ধরে ঝুলে রয়েছে তার ডিভোর্স মামলা। পরমব্রত, সৃজিত থেকে সুমন মুখোপাধ্যায়, টলিউডের অজস্র নায়ক-পরিচালকের সঙ্গে প্রেম করেছেন স্বস্তিকা। কিন্তু সেই প্রেম টেকেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST