১৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সমর্থনের প্রশংসা পুতিনের

অনলাইন ডেস্ক : রুশ প্রেসিডেন্ট পুতিন মঙ্গলবার পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে পিয়ংইয়ং সফরের আগে ইউক্রেনে মস্কোর যুদ্ধকে ‘দৃঢ়ভাবে সমর্থন’ দেয়ার জন্য উত্তর কোরিয়ার প্রশংসা করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা লাভের পর থেকে ঐতিহাসিক মিত্র মস্কো এবং পিয়ংইয়ং নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। কিন্তু, রাশিয়ার ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর পুতিন আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নতুন বন্ধু দেশের সন্ধান করে আসছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত সেপ্টেম্বরে তার বুলেট প্রুফ ট্রেনে একটি বিরল বিদেশ ভ্রমণ করেছিলেন রাশিয়ান স্পেসপোর্টে পুতিনের সাথে দেখা করার জন্য। সিউল পরবর্তীতে দাবি করেছিল, পিয়ংইয়ং রাশিয়ান স্যাটেলাইট জানার বিনিময়ে ইউক্রেনে ব্যবহারের জন্য মস্কোতে অস্ত্র পাঠাচ্ছে।
গত মাসে পেন্টাগন বলেছে, ধ্বংসাবশেষ বিশ্লেষণে প্রমাণিত হয়েছে, উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই কারণে পুতিনের সফর ওয়াশিংটনে ‘উদ্বেগ’ সৃষ্টি করেছে।
সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে পুতিন একটি নিবন্ধে লিখেছেন, ‘আমরা উত্তর কোরিয়ার অত্যন্ত প্রশংসা করি এই কারণে ইউক্রেনে পরিচালিত রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে তারা দৃঢ়ভাবে সমর্থন করছে’।
রাশিয়া এবং উত্তর কোরিয়া ‘এখন সক্রিয়ভাবে বহুমুখী অংশীদারিত্বের বিকাশ ঘটাচ্ছে।’ পুতিন মঙ্গলবার উত্তর কোরিয়ায় সফরের আগে নিবন্ধে লিখেছেন ২০০০ সালের পর এই প্রথম তিনি পিয়ংইয়ং সফরে যাচ্ছেন। ওই সফরে তিনি তৎকালীন উত্তর কোরীয় নেতা কিম জং ইল-কিম জং উনের প্রয়াত পিতার সাথে সাক্ষাৎ করেছিলেন।
রুশ নেতা লিখেছেন, এবারের সফরটি দুই মিত্র দেশের সম্পর্ককে ‘উচ্চস্তরে’ উন্নীত করবে। এই সফর দুই মিত্রের মধ্যে ‘সমান সহযোগিতা’র উন্নয়ন ঘটাবে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST