১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

তাপদাহের মাঝে হজের আনুষ্ঠানিকতা শুরু

অনলাইন ডেস্ক : গাজা যুদ্ধের ভয়াবহ পটভূমির এবং কষ্টকর গ্রীষ্মের উত্তাপের মধ্যেই হজ শুরু হওয়ায় শুক্রবার ১৫ লাখেরও বেশি হাজী মক্কায় অবস্থান করেন। খবর এএফপি’র।
হজ পালনকারীরা মক্কার গ্র্যান্ড মসজিদের মাঝখানে অবস্থিত কাবাঘর তাওয়াফ করবেন। এদের অনেকেই ইসরায়েল ও হামাসের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধের ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।
মরক্কোর ৭৫ বছর বয়সী জাহরা বেনিজাহরা কান্না বিজড়িত কণ্ঠে এএফপি’কে বলেন, ‘ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা মারা যাচ্ছেন এবং আমরা আমাদের নিজের চোখে তা দেখতে পাচ্ছি।’
বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার ইন্দোনেশিয়ার বেলিন্ডা এলহাম বলেন, তিনি ‘প্রতিদিন প্রার্থনা করবেন যাতে ফিলিস্তিনে যা ঘটছে তার যেন অবসান ঘটে।’
ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি পরিবেশিত খবরে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত ঘটে। সেখানে হামাসের ওই হামলায় ১,১৯৪ জন নিহত হয়। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
ইসরায়েলে হামলা চলাকালে হামাসের যোদ্ধারা ২৫১ জনকে জিম্মিও করেছে। এদের মধ্যে ১১৬ জন গাজায় রয়ে গেছে। যদিও সেনাবাহিনী বলছে তাদের মধ্যে ৪১ জন মারা গেছে।
এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামাসের বিরেুদ্ধে ইসরায়েলের পাল্টা আগ্রাসনে গাজায় কমপক্ষে ৩৭,২৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই এবং নারী ও শিশু।
সরকারি ‘সৌদি প্রেস এজেন্সি’ জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান সোমবার ‘গাজা উপত্যকায় হামলায় শহীদ ও আহতদের পরিবার থেকে ১ হাজার হজযাত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য একটি আদেশ জারি করেছেন। এতে চলতি বছর ফিলিস্তিনের হজযাত্রীর সংখ্যা বেড়ে ২ হাজার জনে দাঁড়াবে। আর এ বছরের হজে ফিলিস্তিনের হজযাত্রীরদের বিশেষ সম্মান জানানো হবে। এদিকে উপসাগরীয় এ দেশের ধর্মীয় অনুষ্ঠান হজের দায়িত্বে থাকা মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেন, এক্ষেত্রে ‘কোন রাজনৈতিক কার্যকলাপ’ বরদাস্ত করা হবে না। তবে হজযাত্রীরা কীভাবে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে পারে তা স্পষ্ট নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST