১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

এক ফিফটিতে একাধিক মাইলফলক সাকিবের

অনলাইন ডেস্ক : ব্যাট-বল হাতে বেশ ধুঁকছিলেন সাকিব আল হাসান। তবে এমন পরিস্থিতি আগেও দুর্দান্তভাবে পার করেছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। অন্ধকারে পথ খুঁজে নেওয়ার উপায়টা তার ভালোই জানা আছে। তবে এখনই সাকিবকে ধারাবাহিক বলা চলে না। অন্তত আলোর রেখা খুঁজে পাওয়ার ম্যাচে তিনি স্বস্তির এক ফিফটি পেয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দৌড়ে টিকে থাকার যাত্রায় টাইগারদের লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন সাকিব।

ডাচদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করে বাংলাদেশ ১৫৯ রান সংগ্রহ করেছে। যেখানে টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪৬ বলে ৬৪ রান করেছেন সাকিব। এ ছাড়া তানজিদ হাসান তামিম ২৬ বলে ৩৫, মাহমুদউল্লাহ রিয়াদ ২১ বলে ২৫ এবং জাকের আলি অনিক ৭ বলে ১৪ রান করেছেন। ১০ বছর পর ম্যাচ গড়ানো সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালের পিচে বেশ সংগ্রাম করতে হয়েছে টাইগার ব্যাটারদের, সেখানে তুলনামূলক সাবলীল ছিলেন সাকিব।

আরও পড়ুনঃ   বিএমডিএতে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সাকিবের এমন ইনিংস দলের জন্য যেমন স্বস্তির, তেমনি নিজেকে খুঁজে পাওয়ারও। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন ২০২২ বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে। সেখানে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। এরপর ২০ ইনিংস আর ফিফটির দেখা পাননি তিনি। অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩তম ফিফটি করেছেন ৩৮ বলে, শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ রানে।

এদিন ম্যাচ শুরুর আগে এভাবেই অনুশীলন করেন সাকিব, চোখের পজিশন ঠিক রাখা কিংবা অন্য কোনো কৌশল?
যা আন্তর্জাতিক তিন ফরম্যাটে সবমিলিয়ে সাকিবের ১০০তম ফিফটি। এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৬ এবং টেস্ট ফরম্যাটে ৩১টি ফিফটি করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। চলতি সপ্তাহেই টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের রাজত্ব হারিয়েছেন সাকিব, এবার যেন হারানো সিংহাসন ফিরে পাওয়ার পালা!

আরও পড়ুনঃ   ৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন এএফসি সভাপতি

এ ছাড়া ডাচদের বিপক্ষে ম্যাচটিতে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন সাকিব। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৫০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন। তার পরের অবস্থান মাহমুদউল্লাহ রিয়াদের। রিয়াদ টি-টোয়েন্টিতে করেছেন ২ হাজার ৩৪৮ রান। ১২৫ ম্যাচের ১২২ ইনিংসে সাকিব ব্যাট করেছেন ১২০’র বেশি স্ট্রাইকরেটে, মাহমুদউল্লাহর ক্ষেত্রে সংখ্যাটা ১১৮’র ঘরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST