২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্রী আহত

মোহা: আসলাম আলী, স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী আহত হয়েছে। আহত স্কুল ছাত্রীর নাম সমাপ্তি কুমারি সরকার (১৪)।
রোববার (২ জুন) সকাল ৭টার দিকে (ঈশ্বরদী-বানেশ্বর) সড়কে বাঘা উপজেলা সদরে রহমতুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। সে রহমতুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও উপজেলার বলিহার গ্রামের শ্যামল কুমার সরকারের মেয়ে।
প্রত্যাক্ষদর্শীরা জানান,সমাপ্তি কুমারি সরকার রোববার সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল যোগে স্কুলে আসছিল। স্কুলে প্রবেশ গেটের সামনে সুপার সনি নামের একটি বাস দাঁড় করানো ছিল। বাসটিকে পেরিয়ে স্কুল গেটে প্রবেশকালে পেছন দিক থেকে পাথর বোঝায় ট্রাক এসে ধাক্কা দেয় তাকে। এতে সে সড়কে ছিটকে পড়লে পাথর বোঝায় ট্রাকটি চাকায় ডান হাত ও ডান পায়ের গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) প্রেরণ করেন।
এ সময় স্কুল গেটের সামনে দাঁড়নো সুপার সনি বাসটির গ্লাস ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে পাথর বোঝায় ট্রাক চালক আবদুল আলিমকে আটক করে থানায় আনা হয়। আবদুল আলিম টাংগাইলের সখিপুরের গেচুয়া গ্রামের আবদুল হালিমের ছেলে।
স্কুলছাত্রীর বাবা শ্যামল কুমার সরকার জানান,আমার মেয়ের অবস্থা খুবই আশংকা জনক। বর্তমানে রামেক হাসপাতালে ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একারণে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। রাতে অপারেশন থিয়েটারে নেওয়া হবে।
বাঘা রহমতুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন,ঘটনার সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) প্রেরণ করেন।
সে এখনো আশংকা জনক।
এ বিষয়ে চিকিৎসক জানিয়েছেন,তার শরীর থেকে প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়েছে। তার বিষয়ে ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত কোন কিছুই বলা যাচ্ছে না।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোয়েব খান বলেন,এ ঘটনায় স্কুল ছাত্রী ভাই রঞ্জন কুমার সরকার বাদি হয়ে ট্রাক চালককে অভিযুক্ত করে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাথর বোঝায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST