২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা ও তানোর এবং মুন্ডুমালা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, তানোর : রাজশাহীর তানোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা ও তানোর এবং মুন্ডুমালা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে তানোর পৌর সদরের বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তানোর থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বক্তব্যে তিনি বলেন, শান্তিপ্রিয় তানোরের পরিবেশ যারা অশান্ত করার চেষ্টা করবে, তাদের আর ছাড় দেওয়া হবে না। কোনো এলাকায় নাশকতা, অগ্নিসন্ত্রাস কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এর কঠোর জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আগেও এ উপজেলায় বিএনপি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। কিন্তু বর্তমানে স্বৈরাচারের দোসররা গোপনে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। বিএনপির ধৈর্যকে দুর্বলতা মনে করার কোনো কারণ নেই। সাহস থাকলে প্রকাশ্যে মাঠে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ

মিজানুর রহমান মিজান অভিযোগ করে বলেন, অতীতে নিজেরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হতো। এমনকি পুলিশকে ব্যবহার করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হতো বলেও তিনি দাবি করেন। জুলাই গণঅভ্যুত্থানের পরও তারা শান্তিতে ছিল, কিন্তু এখন আবারও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি কোনোভাবেই কারও পাতা ফাঁদে পা দেবে না। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না।

উপজেলা যুবদলের সিনিয়র নেতা শরিয়তুল্লাহর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক (অব.) নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সম্পাদক ওমর আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

বক্তারা বলেন, তানোরের কোথাও মিছিল, ককটেল বিস্ফোরণ কিংবা নাশকতার ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। এ সময় তারা তানোর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি বক্তব্যে ওসিকে উদ্দেশ করে কঠোর সমালোচনা ও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। বক্তারা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আরশাদ আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ইয়াসিন আলী, চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক সাজ্জাদ হোসেন, সরনজাই ইউনিয়ন বিএনপির সম্পাদক মতিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফিজুর রহমান মাহফুজ, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান ও সদস্য সচিব জহুরুল ইসলাম, কামারগাঁ ইউনিয়ন বিএনপির একাংশের সম্পাদক মোজাম্মেল মাস্টার, ওয়ার্ড বিএনপি নেতা ওবাদুর রহমান, বাসারত, নজরুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে বক্তারা তানোরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST