২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

 বিএমডিএর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার সকালে রাজশাহীতে বিএমডিএর ৮৭তম পরিচালনা বোর্ড সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সকাল ১১টায় বিএমডিএর বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। তিনি সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে। উত্তরবঙ্গের কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে সংস্থাটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, দক্ষ ও গতিশীল নেতৃত্বে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে সংস্থাটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) মো. জসিম উদ্দিন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোসা. সাবিনা ইয়াসমিন, দিনাজপুরের সহকারী পুলিশ সুপার মো. কে এম ইমাম আহমেদ, ঠাকুরগাঁও পৌরসভার প্রতিনিধি ফাজুরুল্লাহ ঠাকুর, বোর্ড সদস্য মো. শফিকুল আলম ও মোসা. মাসউদা আফরোজ হক এবং বিএমডিএর জ্যেষ্ঠতম তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম।

আরও পড়ুনঃ   বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় এসআই মিথুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

এ ছাড়া বিএমডিএর নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম খানসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে বিএমডিএর জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। সভা শেষে উপস্থিত সব বোর্ড সদস্যকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন বিএমডিএ চেয়ারম্যান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST