৩ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজশাহী জেলার চারঘাট থানাধীন টাংগন গ্রাম হতে রাত ১১.১০ ঘটিকায় দুই জন মাদককারবারিকে ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজশাহী গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম যথাক্রমে ১। মোঃ তামিম আহম্মেদ তনু (২৬) ২। মো: প্রান্ত ইসলাম কালু (২০)। মোঃ তামিম আহম্মেদ তনু রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর মন্ডলপাড়া গ্রামের মোঃ ফারুক আহম্মেদের পুত্র এবং মোঃ প্রান্ত ইসলাম কালু একই জেলার একই থানার ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের পুত্র।

আরও পড়ুনঃ   মেডিকেলে চান্স না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ২ এপ্রিল রাত ১০:৫০ ঘটিকায় চারঘাট থানাধীন মোক্তারপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার চারঘাট থানাধীন টাংগন গ্রামস্থ জনৈক ইদুল সর্দার এর মুদি দোকানের উত্তর পার্শ্বে টাংগন টু ইউসুফুরগামী পাঁকা রাস্তার সম্মুখে তিনজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশ ২ এপ্রিল রাত ১১.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১১.১০ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোহাম্মদ তামিম আহমেদ তনুর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে অবৈধ মাদকদ্রব্য ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীর কাছে হেরে যা বললেন সোহান

উল্লেখ্য যে, ইয়াবা উদ্ধারের এ ঘটনায় অভিযুক্ত চারঘাট থানার মাদককারবারি মোঃ সর্দার নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তগনের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়ছে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তগণের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST