স্টাফ রিপোর্টার : প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম কেনাকাটা—একাধিক খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি)। এসব অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে একটি দল টিটিসিতে যায়। দুদকের ঢাকা কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের তথ্য সংগ্রহের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটাসংক্রান্ত পুরোনো নথিপত্র যাচাই করেন দুদক কর্মকর্তারা। এসব খাতে বরাদ্দ ও ব্যয়ের হিসাবসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র খতিয়ে দেখা হয়।
দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে নথিপত্র যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষ হলেই অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST