১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: হুইপ দুলু

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরে বাংলাদেশ মন্দির কমিটি জেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মীয় পরিচয়ে ভিন্নতা থাকলেও জাতীয় পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরে বাংলাদেশ মন্দির কমিটি জেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বঙ্গজ্জ্বল রাজবাড়ির আনন্দ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বললো ইরান

তিনি বলেন, আমাদের ঠিকানা বাংলাদেশ, আমাদের অস্তিত্ব বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশ জড়িয়ে আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়। এই পরিচয় ধারণ করেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।

আরও পড়ুনঃ   নাটোরে আ.লীগ নেতা মঞ্জু হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরী হাবু, সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST