১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

শাহ মখদুম দরগাহর নতুন মসজিদে প্রথম জুমার নামাজ

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটিতে আনুষ্ঠানিকভাবে নামাজের কার্যক্রম শুরু হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটিতে আনুষ্ঠানিকভাবে নামাজের কার্যক্রম শুরু হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নতুন মসজিদে প্রথম জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও মুসল্লিরা।

নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় শাহ মখদুম দরগাহ শরীফের নবনির্মিত মসজিদের নির্মাণকাজ শেষ করা হয়েছে। প্রকল্পের অবশিষ্ট কাজও দ্রুত সম্পন্ন করা হবে।

তিনি বলেন, সব কাজ শেষ হলে শাহ মখদুম দরগাহ শরীফ দেশের অন্যতম সুন্দর ও দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্স হিসেবে গড়ে উঠবে।

আরও পড়ুনঃ   বন্ধ করা হবে সাড়ে ৩ হাজার অবৈধ ইটভাটা

এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে সিটি করপোরেশন। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এর আওতায় দৃষ্টিনন্দন প্রবেশগেট ও চারতলা মসজিদের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে মাজার, সীমানাপ্রাচীর, প্রশাসনিক ভবন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

আরও পড়ুনঃ   ৪৮তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ

এতদিন মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজ চলমান থাকায় দরগাহ শরীফের পূর্ব পাশে টিনশেডের অস্থায়ী মসজিদে নামাজ আদায় করতেন মুসল্লিরা। গত ২৪ এপ্রিল রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন দরগাহ শরীফের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন তিনি। এরপর নির্মাণকাজ শেষ করে নতুন মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়।

এখন থেকে নবনির্মিত মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হবে। অন্যদিকে, অস্থায়ী মসজিদের স্থানে দরগাহ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক আদালত আইনকে আরো যুগোপযোগী করতে চাই : আইনমন্ত্রী

১

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

৩

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

৪

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৫

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’-ক্রীড়া প্রতিমন্ত্রী

৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

৭

ছাত্রদল নেতা মাসুমের ২৭তম মৃত্যুবার্ষিকী, ভূমিমন্ত্রীর শ্রদ্ধা

৮

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান

৯

অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষা টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

১০

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি

১১

রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

১২

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

১৩

নগরীতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির দণ্ড

১৪

অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

১৫

ক্রেডিট কার্ডে জালিয়াতি করে স্বামী-স্ত্রীর বিলাসী জীবনযাপন, অবশেষে পুলিশের জালে ধরা

১৬

বাগমারায় শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST