২৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বৈষম্যের প্রতিবাদে আর্জেন্টিনার জাতীয় দলের তিন নারী ফুটবলারের অবসর

অনলাইন ডেস্ক : বিতর্কের মুখে আর্জেন্টাইন ফুটবল। দেশটির জাতীয় দলের তিন তারকা একইসঙ্গে ডাক দিয়েছেন অবসরের। বৈষম্যের অভিযোগ এনে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন নারী দলের তিন তারকা। গোলরক্ষক লরিনা অলিভিয়েরস, ডিফেন্ডার হুলিয়েতা ক্রুজ এবং মিডফিল্ডার লরিনা বেনিতেজ।

কোস্টারিকার বিপক্ষে আগামী শুক্রবার এবং ৩ জুন দুই প্রীতি ম্যাচের আগে এমন সিদ্ধান্ত নিলেন জাতীয় দলের তিন তারকা। ম্যাচ ফি না পাওয়া, পরিবারের সদস্যদের স্টেডিয়ামে ঢুকতে টিকিটের ব্যবস্থা করা এবং নিম্নমানের খাবারের অভিযোগ টেনে এমন সিদ্ধান্ত নেন এই তিন তারকা। খবর এপি।

অবসরের ঘোষণা দিয়ে জুলিয়েতা ক্রজ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা অন্যায়ের শিকার হতে হতে ক্লান্ত হয়ে পড়েছি। কেউ মূল্যায়ন করছে না, কারো কানে আমাদের কথা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, অপমানিত হচ্ছি। আর্জেন্টিনার নারী ফুটবলের জন্য উন্নয়নের দরকার। আমি শুধু কম বেতনের কথা বলছি না। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ বা অনুশীলনের কথাও বলতে চাইছি।’

আরও পড়ুনঃ   মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি চলছে

ক্রুজ এবং বেনিতেজের অভিযোগ, জাতীয় দলের ট্রেনিং চলাকালে তাদেরকে একটিমাত্র হ্যাম, চিজ স্যান্ডউইচ আর কলা দেয়া হয়েছে। খেলোয়াড়রা মনে করেন, হাই-পারফরম্যান্স অ্যাথলেটদের জন্য এমন খাবার খুবই অপ্রতুল।

বেনিতেজ এরসঙ্গে আরও যোগ করেন, নারী দলের খেলা চলাকালে খেলোয়াড়দের পরিবারের কোনো সদস্য মাঠে আসতে চাইলে তাকে ৫ হাজার পেসো (আর্জেন্টাইন মুদ্রা) বা ৫ ডলার সমমূল্যের টিকিট ক্রয় করতে হয়। এই মিডফিল্ডার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন আরও লক্ষাধিক বিষয় আমাদের পার করতে হয়।’

আরও পড়ুনঃ   দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সুরভী

যদিও আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

একই রকম অভিযোগে গত বছর অবসর নিয়েছিলেন আর্জেন্টিনার মেয়েদের ফুটবলের সেরা তারকা এস্তেফানিয়া বানেনি। সাবেক সতীর্থদের সমর্থনই জানিয়েছেন তিনি, ‘কাউকে না কাউকে প্রতিবাদ করতেই হত। তোমাদের অভিনন্দন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১১

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১২

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১৩

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৫

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৬

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৭

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৮

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৯

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST