
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার হতে নামাজ গ্রাম সাকিনস্থ মনোজিতের মার্কেটের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত ১০:৪৫ ঘটিকায় দুইজন মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য ৩৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মো: জয় ইসলাম (২৪) ও ২। মো: তাওসিফ আশরাফী (২২)। মো: জয় ইসলাম রাজশাহী জেলার চারঘাট থানার মৌগাছি গ্রামের মৃত আমিরল ইসলামের এবং মো: তাওসিফ আশরাফী একই জেলার পুঠিয়া থানার নামাজগ্রাম গ্রামের মোঃ আশরাফুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোবর) রাত ১০:১৫ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিড়ালদাহ বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বুধবার (২৮ অক্টোবর) রাত ১০:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১০:৪৫ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত ১। মো: জয় ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে নীল রঙের পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিছ এবং অভিযুক্ত ২। মো: তাওসিফ আশরাফীর দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে নীল রঙের পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।
অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রজু করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST