২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের সংঘাতকবলিত রাখাইন রাজ্যের এক বাজারের কাছে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার রাখাইনের ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী একটি বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) বলেছে, রাখাইনের কিয়াকতাও শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও আরও ৩৬ জন আহত হয়েছেন।

কিয়াকতাওয়ের ওই বাজারে দায়িত্ব পালনরত একটি দাতব্য সংস্থার প্রধান ও স্থানীয় ত্রাণকর্মী ওয়েই হুন অং প্রাণহানির ওই সংখ্যা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

২০২১ সালে অং সান সুচি নেতৃত্বাধীন মিয়ানমারের ক্ষমতাসীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে সামরিক বাহিনী। এই অভ্যুত্থানের পর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে সামরিক বাহিনীর সঙ্গে স্থানীয় বিভিন্ন গোষ্ঠী ও বিদ্রোহীদের সংঘাত চলছে। বর্তমানে আরাকান আর্মিসহ একাধিক সশস্ত্র গোষ্ঠী দেশজুড়ে একাধিক যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

উত্তর রাখাইনের নদীতীরবর্তী শহর কিয়াকতাওয়ের পরিস্থিতি উল্লেখ করে ত্রাণকর্মী ওয়েই হুন অং বলেন, এ এলাকাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে অবস্থিত এবং চলমান সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না।

আরও পড়ুনঃ   সরে গেলেন মনিরা শারমিন, বললেন নৈতিকতা বিক্রি করে ক্ষমতায় যেতে চাই না

তবে মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় হতাহতের এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। হামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হরেও তাৎক্ষণিকভাবে মিয়ানমার সরকারের মুখপাত্রের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তবে এর আগে দেশটির সরকার বলেছিল, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম মেনে চলছে।

আরাকান আর্মি ও ওয়েই হুন অং বলেছেন, গত বছরের ডিসেম্বরে রাখাইনের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটে। ওই হামলার পর কিয়াকতাওয়ের এই হামলার ঘটনাটিই রাখাইনে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী।

সূত্র: রয়টার্স, এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST