২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

আটক চোরকে সামারি ট্রায়ালের মাধ্যমে দেড় বছরের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। ছবি- আরএমপি 

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাসার তালা ভেঙে চুরি করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক এক চোরকে সামারি ট্রায়ালের মাধ্যমে দেড় বছরের কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টায় তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন লালন শাহের বাসার নিচতলায় কেউ না থাকার সুযোগে বোয়ালিয়া থানার জিন্নাহনগর মথুর ডাঙ্গা গ্রামের মাইনুল ইসলামের ছেলে রাহিদুল ইসলাম (৩০) বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলের ব্যাটারিসহ অন্যান্য মালামাল চুরি করছিল।

আরও পড়ুনঃ   কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?

চুরির সময় লালন শাহের স্ত্রী বাসায় ফিরে তাকে চুরি করা অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে রাহিদুল ইসলাম পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে। পরে তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস, হাতুড়ি এবং চুরিকৃত মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়।

পরবর্তীতে খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক রাহিদুল ইসলাম ও উদ্ধারকৃত মালামাল হেফাজতে নেয়। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব আতা উল্লাহ মহোদয়ের আদালতে হাজির করা হয়।

আরও পড়ুনঃ   তানোরে অতিরিক্ত ভোল্টেজে একাধিক বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আসামি রাহিদুল ইসলাম নিজের দোষ স্বীকার করায় বিজ্ঞ আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

২

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৩

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৪

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৫

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

৬

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

৭

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

৮

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

৯

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১০

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১২

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৪

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৫

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ, প্রশাসন নির্বিকার

১৭

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

১৮

১৮ বাণিজ্যিক বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার : বাণিজ্য সচিব

১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST