২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ গেইটে নিয়ামতপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাব এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদ মাধ্যম, যত্রতত্র ভুঁইফোড় সংগঠনের নামে অপ-সাংবাদিকতা, মিথ্যা প্রচারণা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ গেইটে নিয়ামতপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাব এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে।

প্রতিবাদ ও মানববন্ধনে ভুঁইফোড় সংগঠন, অপ-সাংবাদিকতা ও নিবন্ধনবিহীন পত্রিকা ও অনলাইন পোর্টালে কাজ করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ তাঁর বক্তব্যে বলেন, যারা অফিসে অফিসে চাঁদাবাজি করে নিজেদের সাংবাদিক পরিচয় দেন তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। তাদের কারনে মূল ধারার সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে জ্বালানি তেলের অবৈধ মজুদ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাঁর বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে সাংবাদিকতার জন্য প্রতিনিয়ত সংগঠন তৈরির প্রয়োজন নেই। যে সংগঠনগুলো দীর্ঘদিন সাংবাদিকদের নিয়ে কাজ করছে তাদের সাথে সমন্বয় করে কাজ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ এর গনঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। যারা ব্যক্তিস্বার্থের কথা মাথায় রেখে সাংবাদিকতা করছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই।

আরও পড়ুনঃ   ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে, কারাগারে প্রেরণ

তিনি আরও বলেন, উপজেলায় ইদানীং অনেকগুলো ভুঁইফোড় সংগঠন ফেসবুকে পোস্ট দিয়ে আত্মপ্রকাশ করেছে। ওই সমস্ত সংগঠনে নিবন্ধনবিহীন পত্রিকার নানান প্রতিনিধিকে নিয়ে কমিটি তৈরি করেছে যা মূল ধারার সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে।

নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেকেন্দার আলী, সুশীল সমাজের প্রতিনিধি নুর ইসলামসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

২

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৩

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৪

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৫

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

৬

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

৭

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

৮

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

৯

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১০

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১২

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৪

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৫

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ, প্রশাসন নির্বিকার

১৭

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

১৮

১৮ বাণিজ্যিক বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার : বাণিজ্য সচিব

১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST