২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

অনলাইন ডেস্ক : প্রবল ও টানা বর্ষণের জেরে বন্যা শুরু হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ইতোমধ্যে রাজধানীর অন্তর্ভুক্ত সব জেলায় বন্যা দুর্যোগ ঘোষণা করেছে গভর্নরের দপ্তর।

ব্যাংককের গভর্নর চাদচার্ত সিত্তিপান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ব্যাংককে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণেই বন্যা দেখা দিয়েছে রাজধানীতে।

বন্যার কারণে বৃহস্পতিবার ও শুক্রবার দোকান খুলতে পারেননি সেন্ট্রাল ব্যাংককের ব্যবসায়ী সোমকিদ ফিউকেনগাম। এএফপিকে তিনি বলেন, “পানি বাড়ছেই। আমার বাসার নিচে রাস্তায় এখন কোমর-সমান পানি। গত দু’দিন ধরে দোকান খোলা তো দূর, বাড়ির বাইরেই যেতে পারছি না। ২০১১ সালে যে বন্যা হয়েছিল, মনে হচ্ছে এবারের পরিস্থিতি তার চেয়েও খারাপ।”

আরও পড়ুনঃ   পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় ব্যাংককের গভর্নর চাদচার্ত সিত্তিপান্ত জানান, ব্যাংককের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শিগগিরই বৃষ্টিপাত থামছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে গভর্নর সিত্তিপান্ত বলেছেন, “বৃষ্টিপাত অব্যাহত আছে এবং বন্যার পানি সরাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। জমে থাকা পাম্প করে সরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এতে তেমন লাভ হচ্ছে না; কারণ খালগুলো পানিতে পূর্ণ হয়ে আছে।”

আরও পড়ুনঃ   বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

“এখন উল্টো ঝুঁকিতে পড়েছে খালগুলোর তীরে বসবাসকারীরা। প্রতিটি খাল পানিতে পূর্ণ হয়ে আছে।”

জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরশীল শয্যাশায়ী রোগীদেরকে সাময়িকভাবে হাসপাতালে থাকার কথা বিবেচনা করতে অনুরোধ জানিয়েছেন গভর্নর।

উল্লেখ্য, ২০১১ সালে ভয়াবহ বন্যা হয়েছিল থাইল্যান্ডে। সেই বন্যায় প্রাণহানি হয়েছিল ৫০০ জনের এবং লাখ লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

১

ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

২

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

৩

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

৪

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

৫

ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

৭

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

৮

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

৯

গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান

১০

নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

১১

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

১২

ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

১৩

সড়ক হয়েছে বদলায়নি জনজীবন, বিভিন্ন সংকটে আলীকদমের কুরুকপাতা

১৪

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

১৫

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

১৬

মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে: রাজশাহীর ডিসি

১৭

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

১৮

জাপানের তরুণ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে : এলজিআরডি মন্ত্রী

১৯

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

২০

Design & Developed by: BD IT HOST