১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হায়দার আলী, চাঁপাইনবাবগঞ্জ : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একযোগে মশক নিধন, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন, মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় ১৫ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অন্যদিকে, পিড়াষন এলাকায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রায় সাড়ে ৭০০ গাছের চারা রোপণ করা হয়। একই কর্মসূচিতে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

আরও পড়ুনঃ   ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

গাছ আমাদের নিঃশ্বাসের অক্সিজেন দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বর্তমান সময়ে অতিরিক্ত গরমে ও জলবায়ু পরিবর্তনে গাছ লাগানো আমাদের বাঁচানোর একমাত্র পথ। মনে রাখবেন একটি গাছ মানে একটি নতুন প্রাণ ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST