
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা, কর্ণহার, কাশিয়াডাঙ্গা, শাহমখদুম ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, এসকাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে পবা থানা পুলিশ মধুসুদনপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল কাদির ওরফে কাদির ওরফে কাদেরের ছেলে মো: সুলতান ওরফে মো: সুলতান আহমেদ ওরফে মো: সুলতান আলী (৪৬)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সুলতানকে গ্রেপ্তার করে। এসময় সুলতানের বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্যে, আসামি সুলতানের বিরুদ্ধে পবা থানায় ৬টি মাদক মামলা ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।
এছাড়া কর্ণহার থানা পুলিশ গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে ধর্মহাটা মালিগাছা এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে মো: রাতিন (২২); কর্ণহার থানার ধর্মহাটা গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে মো: ইসরাফিল হোসেন (২২) এবং রাধানগর গ্রামের জবির হোসেনের ছেলে মো: শ্রাবন (১৮)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দামকুড়া থানার ভাবকি মধুপুর গ্রামের মো: জর্জেস আলীর ছেলে মো: লিটন (৪৩) এবং নতুন মধুপুর গ্রামের মো: আতাউর রহমানের ছেলে মো: মুজাহিদুল ইসলাম (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় লিটনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ বোতল এসকাফ সিরাপ উদ্ধারসহ মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মুজাহিদুল দীর্ঘদিন ধরে লিটনের সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
তাছাড়াও শাহমখদুম থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ৯টার নওদাপাড়া সিটির হাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার কয়েরদারা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো: শাহেদ হোসেন (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় শাহেদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৩৮০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে বোয়ালিয়া থানা পুলিশ গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া ১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া থানার চাঁদপুর গ্রামের মো: কোরবান আলীর ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার সাগরপাড়া গ্রামে বসবাসরত মো: আতিক আলী (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST