১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার স্বচ্ছ টাওয়ারের একটি ফ্ল্যাটে প্রেমের প্রলোভন দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অর্থ আদায় ও নির্যাতনের অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালিয়া থানার শেখপাড়া গ্রামের সারোয়ার জাহানের ছেলে মোহাম্মদ তৌকির জাহান স্মরণ (২৯); রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আবু রায়হান (২৪); রাজপাড়া থানার ভাটাপাড়া (সুফিয়ানের মোড়) গ্রামের শাহীন রেজা ওরফে নরেশ চন্দ্র মধুর ছেলে শাহরিয়ার মামুন (২৯) এবং রাজপাড়া থানার বহরমপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে জুনাইরা ইসলাম (২২)।

আরও পড়ুনঃ   গাজীপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মির্জা মুজাহিদুল ইসলাম গাজী (২৮) বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ করেন যে, কতিপয় ব্যক্তি প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে হানি ট্র্যাপের ফাঁদে ফেলেন। সেখানে তাকে জিম্মি করে অর্থ আদায় ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ায় কোডিং ফেস্ট প্রতিযোগীয় চ্যাম্পিয়ন-রানারআপসহ ৩ পুরস্কার জিতল জবি সিএসই

অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই ও রহস্য উদঘাটনে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও সূত্রের ভিত্তিতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST