
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী নগরীর কুমারপাড়ার ফুড ভিলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপত্বিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম বুলবুল এমপিসহ আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল। সম্মেলনে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করে দায়িত্ব পালন এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল এমপি ও ড. মাওলানা কেরামত আলী দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে জনগণের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দায়িত্বশীলদের ভূমিকা ও করণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST