১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : ‘দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ‘দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ এর শুভ উদ্বোধন করবেন। এ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নে পরিচ্ছন্ন বিভাগসহ সকলকে এক হয়ে কাজ করতে হবে। পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী মহানগরীর সারাদেশে সুনাম রয়েছে। সেই সুনাম অক্ষুন্ন রাখতে হবে। সকলকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

তিনি আরো বলেন, এডিস মশার লার্ভা জন্মা নিতে পারে-প্রতিটি ওয়ার্ডে এমন স্থাপন চিহ্নিত করতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও জোরদার করতে হবে। ঝোপঝাড় পরিস্কার, পুকুর কিংবা ডোবা নালায় কচুরিপানা অপসারণ, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি জমতে না দেয়া, ড্রেনের পানি প্রবাহ অব্যাহত রাখার বিষয়ে সকলকে সচেতন করতে হবে। এ বিষয়ে সকল ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নারী ভোটার বেশি, ভোট পড়েছে ৪৬ শতাংশ

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় রাসিকের সচিব মোঃ সোহেল রানা, তত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST