১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার সময় উপজেলা পরিষদ চত্বরে এই অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার সময় উপজেলা পরিষদ চত্বরে এই অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি শওকত আলী এবং পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সারোয়ার জাহান মুকুল।

আরও পড়ুনঃ   রাজশাহী ও খুলনা ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করল ভারত

এছাড়াও ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলীসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।

অভিযানের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, “ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে আমাদের চারপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর নির্ভর না করে, সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “বাড়ির আঙিনা, ছাদ কিংবা ফুলের টবে যেন কোনোভাবেই পানি জমে এডিস মশার লার্ভা তৈরি হতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। একটি সুস্থ ও ডেঙ্গুমুক্ত গোদাগাড়ী গড়তে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।”

আরও পড়ুনঃ   ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় মশক নিধনের ওষুধ স্প্রে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে এই অভিযান গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১০

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১২

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৩

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৭

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৮

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST