
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা থেকে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি চৌকষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন ঘাসিগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর অর্ন্তগত বাসপুকুর গ্রামস্থ জনৈক নরেশ, রঞ্জিত এবং রিপন এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে এবং উক্ত অভিযানে আসামীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অতঃপর উক্ত পলাতক আসামীদের পৃথক পৃথক বসতবাড়ির রান্নাঘর ভিতর হইতে সর্বমোট ৪৫ লিটার, ২৫০ মিঃলিঃ করে (১৮০ বোতল) দেশীয় তৈরী চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় নিরপেক্ষ স্বাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত পলাতক আসামী নরেশ (৩০), পিতা-মঙ্গল, রঞ্জিত (৩৩), পিতা-সুকুলাল ও রিপন (৩২), পিতা-অজ্ঞাত, উভয় সাং-বাসপুকুর, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার মোহনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST