
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ৫৩০ (পাঁচশত ত্রিশ) গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সদর কোম্পানী, র্যাব-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত্রী-১১:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামস্থ আচুয়া তালতলা প্রাইমারী স্কুলের সামনে আমগাছের নিচে সিঁড়ির পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করতঃ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে জানতে পারে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৫, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত স্থান থেকে তল্লাশী করে সিঁড়ির পার্শ্ব থেকে পরিত্যক্ত ৫ টি স্বচ্ছ পলিপ্যাকে রক্ষিত বাদামী রংয়ের হেরোইন পাওয়া যায় এবং উক্ত ৫টি স্বচ্ছ পলিপ্যাকে সর্বমোট ৫৩০ (পাঁচশত ত্রিশ) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করেছে সদর কোম্পানী, র্যাব-৫,রাজশাহী।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST