৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক ভিপি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, এ্যাড. আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সদস্য এ্যাড. মাইনুল আহসান পান্না, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি মাইনুল ইসলাম সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন বাবু, শাহমখদুম থানা বিএনপি’র আহ্বায়ক সুমন সরদার সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাইজুল হক ফাহি সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন সদস্য সচিব এমদাদুল হক লিমন, মহানগর জাসাস এর আহ্বায়ক এ্যাড রজব আলী সদস্য সচিব সেলিম রেজা, কৃষক দলের সভাপতি সরফুজ্জামান শামীম, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

এ সময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির নেতাকর্মীদের মাঝে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় দল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস আলম

রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে তাঁর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST