৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা ও দামকুড়া থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) আনুমানিক সাড়ে ১২টার দিকে পবা থানা পুলিশ চকপারিলা গ্রামের মো: হেলাল উদ্দীনের ছেলে মো: নয়ন আলী (২৮)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে নয়নকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও গত ৫ সেপ্টেম্বর রাত অনুমানিক সোয়া ৮টার দিকে দামকুড়া থানা পুলিশ আলীগঞ্জ আখ সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে আলীগঞ্জ গ্রামের আতাহার আলীর ছেলে মো: মাসুদ রানা (৪৮)-কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই থানার পুরাতন কসবা গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো: মিলন ওরফে ভগা মিলন (৫৫) এবং খোলাবোনা গ্রামের দুলালের ছেলে রাজু (৩৮) কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামি মাসুদের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং পলাতক আসামি মিলনের ফেলে যাওয়া জব্দকৃত ১টি মোটরসাইকেলের ভিতর থেকে বিশেষ কৌশলে রাখা ৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর পলাতক আসামি রাজুর ফেলে যাওয়া জব্দকৃত ১টি মোটরসাইকেলে রাখা ২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট আবেদন খারিজ

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মাসুদের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ৩টি মাদক ও নন-এফআইয়ার প্রশিকিউশন ১টি এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ১টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামি মিলনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ১৮টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এছাড়াও অপর পলাতক আসামি রাজুর বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া, কাশিয়াডাঙ্গা ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মোট ৫টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

১২

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১৪

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১৫

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৭

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST