২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ী। ছবি-আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া, কাটাখালী, রাজপাড়া থানা ও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কেদুর মোড় বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো: মোক্তার হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে কাটাখালী থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ১২টার দিকে জাগির উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাহিন্দ্রা জাগীরপাড়া গ্রামের মো: সিদ্দিকুর রহমানের ছেলে মো: সাদ্দাম (৩০) এবং একই গ্রামের মো: মহসিন আলীর ছেলে মো: সাগর (৩১)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বিয়ের প্রলোভনে ধর্ষণ, তরুণী গর্ভবতী হতেই পালিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার

অন্যদিকে, রাজপাড়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বসুয়া অচীনতলা এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মো: সবুজ ওরফে ডাক্তার (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি সবুজের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় পৃথক ২টি মাদক ও ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   আম পাকাতে কেমিক্যাল ব্যবহার করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

এছাড়াও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মাসককাটাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে বর্তমানে একই গ্রামে বসবাসতরত রাজশাহী জেলার চারঘাট থানার কাকাইলকাটি চৌমহনী গ্রামের মৃত সমেজের ছেলে মো: মিলন (৪২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি মিলনের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST