৩০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন অনুপস্থিত কর্মচারী বদলির নির্দেশ

রোববার (৩০ আগস্ট) ফরিদপুরের চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার (৩০ আগস্ট) ফরিদপুরের চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারণে রিনা আক্তার নামে এক পরিবার পরিকল্পনা সহকারীকে তাৎক্ষণিক সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেন৷ পাশাপাশি হাসপাতালটিকে ১৫১ শয্যায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন৷

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিজিবি’র সীমান্তবর্তী এলাকায় শীতবস্ত্র বিতরণ

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের চিকিৎসা সেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশের খোঁজখবর নেন। একইসঙ্গে তিনি টিকাদান কেন্দ্রে সাপের কামড় ও জলাতঙ্কের পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের নির্দেশ দেন৷

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী স্বাস্থ্য খাতের লক্ষ্য তুলে ধরে বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া তা ৫০ শয্যায় উন্নীত করেন৷ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী চরভদ্রাসন হাসপাতালকে আধুনিক যন্ত্রপাতি, প্যাথলজি, নারী ও শিশুদের জন্য পৃথক শয্যা সুবিধাসহ ১৫১ শয্যায় উন্নীত করা হবে৷ শিগগিরই একজন গাইনী চিকিৎসক হাসপাতালটিতে পদায়ন করার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ   বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরে মন্ত্রী একই জেলার সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

১২

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের জানাজায় জেলা পরিষদ প্রশাসক

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

১৬

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৭

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

১৯

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST