১০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তারকৃত ৩ আসামি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ, নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত রমিজ উদ্দিনের মেয়ে ও মৃত সাজ্জাদের স্ত্রী মোসা: হাসনা হেনা (৫৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২১ পিস ইয়াবা, ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০.৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৮০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

বিশেষ মাদকবিরোধী টিম গত ৯ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে মো: আতিকুল ইসলাম আরিফ (২০)-কে গ্রেপ্তার করে। কিন্তু হড়গ্রাম পীর সাহেব পাড়া গ্রামের মো: আজিমুল ইসলামের ছেলে মো: রবিন হোসেন (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় আসামি আরিফের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং পলাতক আসামি রবিনের ফেলে যাওয়া ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও আজ ১০ আগস্ট রাত আনুমানিক ২ টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার জাহাজঘাট খোঁজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার খোঁজাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ওবায়দুরের ছেলে মো: আলমগীর (৪৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদকবিক্রির নগদ ৫২০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামি আলমগীরের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST